যশোর অফিস
প্রতারণার অভিযোগে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে যশোরে মামলা হয়েছে। রোববার শহরের খড়কি ফারুক সড়কের বাসিন্দা মাহমুদা খাতুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, ২০২১ সালে ইভ্যালির অনলাইন বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে বাদীর ছেলে এস. আকরাম তিনটি মোটরসাইকেল কেনার জন্য প্রতিষ্ঠানটিতে মোট ৫ লাখ ৭ হাজার ১৮০ টাকা পরিশোধ করেন। ৪০ দিনের মধ্যে পণ্য সরবরাহের আশ্বাস দেওয়া হলেও তা দেওয়া হয়নি এবং টাকা ফেরতও মেলেনি।
আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) ওসিকে।