যশোরে বজ্রপাতে নিহত বিএনপি নেতার দাফন সম্পূর্ণ 

Share

যশোর প্রতিনিধি
যশোরে হাকিম সরদার নামে এক বিএনপি নেতা বজ্রপাতে নিহত হয়েছেন। সদর উপজেলার বসুন্দিয়ায় ইউনিয়ন এলাকায় বুধবার (১ অক্টোবর) সকালের দিকে মাছের ঘেরে কাজ করার সময় এঘটনা ঘটে। তিনি বসুন্দিয়া ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক । নিহত হাকীম বসুন্দিয়ার খোলাডাঙ্গা গ্ৰামের আব্দুর রবের ছেলে।

স্থানীয় সূত্র জানাযায়, বুধবার সকালে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে হাকীম তার নিজস্ব মৎস্য ঘেরে কাজ করছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত ঘটে। পাশের ঘেরেও কয়েকজন কাজ করছিলেন তারা হঠাৎ দেখতে পান হাকীম নিজ ঘেরের পাড়ে মাটিতে লুটিয়ে পড়েছেন। এসময় তারা ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষনা করে।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আব্দুল আজিজ সাংবাদিকদের জানান বজ্রপাতে ঘটনাস্থলে হাকিম নিহত হয়েছেন। তার নামাজের জানাজা আজ আসরবাদ খোলাডাঙ্গা আদর্শ নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে । এবং জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Read more