যশোরের সড়কে ঝরে গেল মা ও শিশু বাচ্চার প্রাণ পিতা আহত

Share

যশোর প্রতিনিধি
যশোরের মনিরামপুরে মাছের পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত এবং পিতা গুরুতর আহত হয়েছেন।আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, মনিরামপুর উপজেলার হানুয়ার  মানিকগঞ্জ গ্রামের ওমর ফারুকের স্ত্রী মৌসুমী খাতুন (৩৫) ও তার ৪ বছরের শিশু পুত্র আব্দুর রহমান ওরফে আব্দুর রহিম। এ ঘটনায় আহত শিশুর পিতা ওমর ফারুক (৩৮) যশোর আদ দ্বীন মেডিকেল করেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।   রাত ১০ টায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনার পর জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাজিব রায় চৌধুরী তাদে মৃত ঘোষণা করেন। ওই চিকিৎসক জানিয়েছেন, মাথায় আঘাতের কারণে তাদের মৃত্যু হয়েছে।
হানুয়ার গ্রামের হাসানুল হক তাদের কে হাসপাতালে আমিন। প্রত্যক্ষদর্শী এসানুল হক জানিয়েছেন, ওমর ফারুক তার স্ত্রী ও সন্তান কে যশোরের ডাক্তার দেখিয়ে মোটরসাইকেল থেকে বাড়ি ফিরছিলেন। পথের মাঝে ফুলেরহাট রাজগঞ্জ সড়কের দোদাড়িয়া বটতলা নামক স্থানে পৌঁছলে বিপদের দিক থেকে আসা একটি মাছের পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাতের ঘটনা ঘটে। পরে লোকজন তাদের উদ্ধার করার পর ওমর ফারুককে আদ দ্বীন হাসপাতালে ভর্তি করেন এবং মা ও ছেলে কে যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন যশোর রাজাগঞ্জ সড়কের তালতলা নামক স্থানে দুর্ঘটনায় মা ও শিশু বাচ্চার মৃত্যু হয়েছে। যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে মৃত্যু দেহ পরিবারের নিকট দেওয়া হবে।

Read more