যশোরে হৃদরোগে আক্রান্ত শ্রমিক দলের সাধারণ সম্পাদককে দেখতে হাসপাতালে প্রতিমন্ত্রী অমিত

Share

যশোর প্রতিনিধি
হৃদরোগে আক্রান্ত যশোর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবউদ্দিনকে দেখতে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি শাহাবউদ্দিনকে দেখতে যান। এ সময় তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল ত্যাগ করেন প্রতিমন্ত্রী।
হাসপাতালের সিসিইউতে কর্মরত ইনডোর মেডিকেল অফিসার ডা. আনজুম সানিয়া জানান, শাহাবউদ্দিন ২০১২ সালে একবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন। সে সময় তাঁর হৃদ্‌যন্ত্রের রক্তনালিতে রিং (স্টেন্ট) পরানো হয়। সম্প্রতি তিনি আবারও হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তাঁর হৃদ্‌যন্ত্রের রক্তনালিতে ব্লক রয়েছে।
চিকিৎসক আরও জানান, তাঁর উন্নত চিকিৎসার জন্য এনজিওগ্রাম করানোর পরামর্শ দেওয়া হয়েছে। এ জন্য তাঁকে ঢাকা অথবা খুলনায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Read more