যশোরে বিএনপির কার্যালয় থেকে ক,ক,টে,ল উদ্ধার

Share

যশোর অফিস 
যশোর শহরের পুরাতন কসবার ঢাকা রোড এলাকায় অবস্থিত নগর বিএনপির ৪ নম্বর ওয়ার্ড কার্যালয় থেকে একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কার্যালয়ের রক্ষণাবেক্ষণকারী মোহাম্মদ শাহিন সকালে অফিস পরিষ্কার করতে গিয়ে একটি বেঞ্চ সরানোর সময় ইটের ফাঁকে কালো কস্টেপ দিয়ে মোড়ানো ককটেল সদৃশ বস্তু দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয় ব্যবসায়ী শরিফুল ইসলামকে জানান।
খবর পেয়ে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতারা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে কোতোয়ালী মডেল থানায় খবর দিলে এসআই ফজলুর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে।
এসআই ফজলু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে কার্যালয়ের ভেতরে এটি রেখে যেতে পারে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। বিষয়টি নিয়ে তারা তদন্ত করছেন।
৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন মদন দাবি করেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।” তিনি ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বস্তুটি পরীক্ষা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Read more