যশোরের চৌগাছায় মারপিট করে দুই হাত ভেঙে দেওয়ার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

Share

যশোর প্রতিনিধি 
যশোরের চৌগাছায় পূর্ব শত্রুতার জেরে আব্দুল জব্বার (৫০) নামে এক ব্যক্তিকে দা-এর উল্টো পাশ দিয়ে পিটিয়ে দুই হাতে ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে  প্রতিপক্ষ দের বিরুদ্ধে। আহত জব্বার বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আব্দুল জব্বার চৌগাছা উপজেলার বুন্দীলী তলা গ্রামের আব্দুল খালেক বিশ্বাসের ছেলে।
আহত আব্দুল জব্বার জানান, শুক্রবার সকাল ৭টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের রমজান (৬৫)নের ছেলে রিঙ্কু (৪৫), রিপন (৪০)দের  সঙ্গে আব্দুল জব্বারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা বাড়ি থেকে দা ও লাঠি এনে জব্বারকে মারপিট করে। এতে তার দুই হাতে গুরুতর আঘাত লাগে এবং দুই হাতের হাড় ভেঙে  যায়।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে এনে বিকালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্তরা জানিয়েছে তাদের চাচিকে প্রথমে জব্বার মারপিট করে এর পরিপ্রেক্ষিতে তারা জব্বার কে মারপিট করে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন ঘটনাটার বিষয়ে আমি খোঁজ খবর নিয়ে দেখছি।

Read more