যশোরে কথিত শীর্ষ সন্ত্রাসী একাধিক মামলার আসামি দাঁতাল বাবু সহযোগীসহ আটক

Share

যশোর প্রতিনিধি: যশোরে পুলিশের যৌথ অভিযানে কথিত শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মোঃ সাইদুজ্জামান ওরফে ‘দাতাল বাবু’ (৪৬) এবং তার সহযোগী রতন (৪৫)কে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ১টার দিকে সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় চেকপোস্ট পরিচালনা করে তাদের আটক করা হয়।
পুলিশের দাবি, যশোর উপশহর ফাঁড়ি ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের সদস্যসহ পুলিশ সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানে ঝুমঝুমপুর এলাকায় চেকপোস্ট স্থাপন করে মোঃ সাইদুজ্জামান ওরফে দাতাল বাবু এবং তার সহযোগী রতনকে আটক করা হয়।
আটক সাইদুজ্জামান যশোর শহরের আরবপুর বিমানবন্দর সড়ক এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। অপর আটক রতন পুরাতন কসবা কাজীপাড়া-কাঁঠালতলা এলাকার বাসিন্দা।
এ এসব তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মোঃ মিরাজুল ইসলাম তিনি জানিয়েছে, আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Read more