যশোর জেনারেল হাসপাতালে স্বর্ণের চেইন চু,রি,র সময় নারী চো,র আ,ট,ক

Share

যশোর প্রতিনিধি:
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের গলার স্বর্ণের চেইন কাটার সময় এক নারীকে হাতেনাতে আটক করেছে হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচে এ ঘটনা ঘটে।

আটক নারী নিলুফা (২১)। তিনি শাহীন-এর স্ত্রী ও মৃত বিঙরাজের মেয়ে। তার বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর থানার হাঢুড়া গ্রামে।

জানা যায়, একই সময়ে সুফিয়া (৫৬), স্বামী বাচ্চু তালুকদার, সাং-বেকুটিয়া ক্যান্টনমেন্ট, থানা-কোতোয়ালি, জেলা-যশোর, মেডিসিন বিভাগের চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে আসেন। এ সময় নিলুফা তার পেছনে অবস্থান করে কাটারের মাধ্যমে সুফিয়ার গলার স্বর্ণের চেইন কেটে নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের নজরে এলে তারা নিলুফাকে হাতেনাতে আটক করেন।

হাসপাতালের ইনচার্জ এএসআই আব্দুস সালাম জানান, নারী কনস্টেবল পিংকি চেইন কাটার সময় ওই নারীকে হাতেনাতে আটক করেন।

ঘটনাটি যশোর কোতোয়ালি মডেল থানাকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Read more