যশোর শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রে,প্তা,র

Share

যশোর অফিস: যশোরের শার্শায় বিশেষ অভিযান চালিয়ে মো. আবু রায়হান সোহাগ (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক শার্শা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বুধবার (১২ আগস্ট) শার্শা থানার উলাশী দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শার্শা থানার সেকেন্ড অফিসার এসআই আশীষ সরকারের নেতৃত্বে এসআই চিরঞ্জিৎ মণ্ডলসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, শার্শা থানার মামলার বিশেষ ক্ষমতা  আইনের মামলায় আবু রায়হান সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার সোহাগ উলাশী গ্রামের মৃত আব্দুর রবের ছেলে। গ্রেপ্তারের পর বুধবার তাকে পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।

Read more