যশোর অফিস: যশোরের উপশহরে বাসে অগ্নিসংযোগের মামলায় আওয়ামী লীগের কর্মী রেলগেট এলাকার সাইফুল ইসলাম ও সজিব হোসেনকে আটক করেছে পুলিশ।
আটক সাইফুল রেলগেট রায়পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে এবং সজিব হোসেন উপশহর এলাকার আসাদুল ইসলামের ছেলে।
কোতোয়ালি থানার পুলিশ জানায়, গত বছরের ১২ নভেম্বর উপশহর এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় তাদের আটক করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।