যশোর প্রতিনিধি:
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৯৭ বোতল অবৈধ মাদকদ্রব্য WINCEREX COUGH SYRUP ও একটি মোবাইল ফোনসহ মোঃ সুজন মোড়ল (৩১) নামে এক যুবককে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১০ আগস্ট ২০২৬) ভোর ৪টা ৫০ মিনিটের দিকে বেনাপোল পোর্ট থানার এএসআই (নিঃ) মোঃ সবুজ আলীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামের মোঃ আওয়াল (৪৫)-এর বাড়ির গেটের সামনে পাকা রাস্তার ওপর থেকে মোঃ সুজন মোড়লকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ৯৭ বোতল WINCEREX COUGH SYRUP উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
আটক মোঃ সুজন মোড়ল যশোরের বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় (পশ্চিমপাড়া) গ্রামের মৃত শফি মোড়লের ছেলে।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। একই দিন (১০ আগস্ট) তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
বেনাপোলে ৯৭ বোতল উইনকারেক্স কফ সিরাপসহ যুবক আ,ট,ক
Share
Read more