অভয়নগরে ১৭ কেজি গাঁ,জা,সহ প্রাইভেটকার আ,ট,ক, গ্রে,প্তা,র ৩

Share

যশোর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে বিশেষ অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে অভয়নগর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, অভয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরুজ্জামানের নেতৃত্বে বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মো. নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ৯ আগস্ট ২০২৬ ভোরে বাশুয়াড়ী ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটের দিকে বাশুয়াড়ী গ্রামের ধলুর চৌরাস্তা পাকা সড়কে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা তিনজনকে আটক করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুমিল্লা কোতোয়ালি থানার গোলাবাড়ী এলাকার মৃত ফরিদ ভূইয়ার ছেলে মো. পাভেল ভূইয়া প্রকাশ মিন্টু (৩৫), খুলনার দৌলতপুর থানার মানিকতলা পশ্চিম সেনপাড়া এলাকার সাহেব আলী মিনার ছেলে মো. সুমন মিনা (৩০) এবং কুমিল্লার তিতাস থানার শাহাপুর এলাকার আব্দুল কাদিরের ছেলে মো. মিজান মিয়া (৩১)।
অভিযানে তাদের কাছ থেকে ১৭ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনকে ৯ আগস্ট ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Read more