যশোর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৪১৭ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নওয়াপাড়া গ্রামের বেঙ্গল গেটের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—অভয়নগর উপজেলার নওয়াপাড়া (দক্ষিণ) গ্রামের মোঃ নফুর বিশ্বাসের ছেলে আকাশ বিশ্বাস (২৯) এবং নওয়াপাড়া গ্রামের মোঃ ফারুক মোল্লার ছেলে মোঃ সুমন মোল্লা (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুজ্জামান-এর নেতৃত্বে এসআই (নিঃ) অরুপ কুমার বসু সঙ্গীয় ফোর্স নিয়ে অভয়নগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নওয়াপাড়া গ্রামে বেঙ্গল গেটের পাশে মোঃ হাফিজুর রহমান (৫৫), পিতা-মৃত আব্দুল আজিজের ভাড়াটিয়া বসতঘরের সামনে অভিযান চালিয়ে আকাশ বিশ্বাস ও সুমন মোল্লাকে আটক করা হয়।
পরে তাদের কাছ থেকে ১ হাজার ৪১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আকাশ বিশ্বাসের বিরুদ্ধে এর আগে ছয়টি মাদক মামলা রয়েছে। অপর গ্রেপ্তার মোঃ সুমন মোল্লার বিরুদ্ধেও একটি মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে ৯ আগস্ট ২০২৬ তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
অভয়নগরে পুলিশের অ,ভি,যা,নে ১ হাজার ৪১৭ পিস ই,য়া,বা,সহ দুই মা,দ,ক কা,র,বা,রি গ্রে,প্তা,র
Share
Read more