যশোর প্রতিনিধি : যশোরে অনলাইনে ভুয়া পরিচয় ব্যবহার করে কোটি টাকার প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। এ সময় প্রতারণার মাধ্যমে অর্জিত নগদ অর্থ, স্বর্ণালংকার, ল্যাপটপ, মোবাইল ফোনসহ বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়েছে।
ভয়েসওভার:
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত ৫ আগস্ট দিবাগত রাতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই দেবব্রত ঘোষের নেতৃত্বে পৃথক অভিযানে যশোর শহরের নাজির শংকরপুর ও পুরাতন কসবা এলাকা থেকে মনিরুল ইসলাম (২৫) ও খালেক সরকারকে (৩৩) গ্রেফতার করা হয়।
তদন্তে জানা যায়, প্রতারক চক্রটি একটি প্রতিষ্ঠানের পরিচালক পরিচয় দিয়ে চুয়াডাঙ্গার এক ব্যবসায়ীর কাছ থেকে গমের ভূষি কেনার নামে যোগাযোগ করে। পরে ট্রাকভাড়া, সিকিউরিটি মানি ও ভ্যাটের কথা বলে নগদ, মোবাইল ব্যাংকিং ও ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ আদায় করে। একই সঙ্গে পাঁচটি ট্রাকে সরবরাহ করা বিপুল পরিমাণ গমের ভূষিও আত্মসাৎ করে। এভাবে ভুয়া পরিচয় ব্যবহার করে মোট ৩৪ লাখ ১৯ হাজার ২৫৬ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয় চক্রটি।
গ্রেফতার হওয়া খালেক সরকারের কাছ থেকে ৭টি মোবাইল ফোন, ২টি ল্যাপটপ, একটি ২৫০ সিসি মোটরসাইকেল, ৫১টি সিম, ব্যাংকের চেকবই, ভুয়া এনআইডি, জাল বিল-ভাউচার, নগদ ১০ লাখ ৩ হাজার টাকা এবং স্বর্ণ সদৃশ অলংকার জব্দ করা হয়েছে।
আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ৭৭ বস্তা গমের ভূষি ও ১৮৫টি খালি বস্তা উদ্ধার করা হয়। তবে চক্রের আরেক সদস্য পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার দুই আসামিকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
যশোরে অনলাইনে ভু,য়া পরিচয় ব্যবহার করে কোটি টাকার প্র,তা,র,ণা,র সঙ্গে জড়িত একটি চ,ক্রে,র দুই সদস্যকে গ্রে,ফ,তা,র
Share
Read more