জুলাই গণঅভ্যুত্থান দিবসে যশোরে বর্ণাঢ্য র‍্যালি, শহীদ স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

Share

যশোর প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র‍্যালি ও শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসন, যশোরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে যশোর সদর থানার গরীবশাহ মাজার মোড়ে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। র‍্যালিতে জেলা পুলিশ, যশোরের পক্ষ থেকে অংশগ্রহণ করেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-এর নেতৃত্বে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।
র‍্যালি শেষে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় এক মিনিট নীরবতা পালন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়া উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের আদর্শ ও আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অনুপ্রেরণা জোগাবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার শান্তি কামনা করেন।

Read more