যশোর প্রতিনিধি:
যশোরের কোতোয়ালি মডেল থানায় দায়ের করা নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের পৃথক মামলায় আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) তাদের যশোরের আদালতে সোপর্দ করে। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
আদালত সূত্রে এসব তথ্য জানাগেছে।
আটক ব্যক্তিরা হলেন মুড়লী এলাকার ; মো. আবু বকর সিদ্দিক (৩৬), যশোর শহরের মনিরুজ্জামান মনি, পোস্ট অফিস পাড়ার সবুজ সলেমান ও চৌগাছার আশরাফুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।
চৌগাছা উপজেলার চটুরহাট গ্রামের ফজলুল হকের ছেলে আশরাফুল ইসলাম (৪৩)
পুলিশ জানায়, আশরাফুল ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের একটি নাশকতা মামলায় অভিযোগ রয়েছে। মামলার এজাহার অনুযায়ী, ১১ নভেম্বর ২০২৫ রাতে যশোর-মাগুরা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার ঘটনা ঘটে। এতে বাসটির জানালার কাঁচ, আসনসহ বিভিন্ন অংশ পুড়ে যায় এবং বাস মালিকের উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়। তদন্তে তার সম্পৃক্ততার অভিযোগে ৩ আগস্ট ২০২৬ রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, মো. আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩২৩ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৫ ধারায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি ১৯ নভেম্বর ২০২৪ তারিখে যশোরের বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে সংঘটিত নাশকতার ঘটনায় দায়ের করা হয়। মামলায় দেশীয় অস্ত্র, ককটেল ও বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে সংঘবদ্ধভাবে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
যশোর শহরের পোস্ট অফিস পাড়ার মৃত খোরশেদ আলমের ছেলে সবুজ সলেমান ও আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনি ভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করে নাশকতা মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, মামলাগুলোর সুষ্ঠু তদন্ত, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের স্বার্থে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর আবেদন করা হয়েছে। পৃথক দুই মামলার তদন্ত অব্যাহত রয়েছে।