যশোর প্রতিনিধি:
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুর রাজ্জাক (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২ আগস্ট) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই (নিঃ) বাবলা দাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কোতোয়ালী থানার ৫ নম্বর উপশহর ইউনিয়নের নিউ মার্কেট এলাকায় মো. মুকুল হোসেনের চায়ের দোকানের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন মো. আব্দুর রাজ্জাকের দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ৭০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক (৪০) যশোর সদর উপজেলার ৬ নম্বর কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামের বাসিন্দা। তিনি মৃত সাখাওয়াত হোসেনের ছেলে এবং তার মায়ের নাম ছবুরন্নেছা বেগম।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার (৩ আগস্ট) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
যশোর জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, জেলার মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
যশোরে ডিবির অভিযানে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
Share
Read more