যশোর মনিরামপুরে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ

Share

যশোর অফিস 
যশোরের মনিরামপুর উপজেলায় পুলিশকে তথ্য দিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি ধরিয়ে দেওয়ার অভিযোগে এক গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় উপজেলার খানপুর ইউনিয়নের গোবিন্দপুর বাজারে এ ঘটনা ঘটে। আহত গ্রাম পুলিশ বিল্লাল হোসেন গাজী জানান, আগের রাতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জিকু আহমেদকে পুলিশ গ্রেপ্তার করে। পরে জামিনে মুক্ত হয়ে জিকু ও তার সঙ্গে থাকা কয়েকজন বিল্লালকে মারধর করে বলে অভিযোগ।
স্থানীয়রা আহত বিল্লালকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়ি পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Read more