পূর্ব শত্রুতার জেরে যশোরে যুবককে পিটিয়ে আহত,

Share

যশোর প্রতিনিধি:
যশোর শহরের ধর্মতলা এলাকায় পূর্ব শত্রুতার জেরে সুমন (৩৮) নামে এক ব্যক্তিকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত সুমন ধর্মতলা এলাকার মৃত সদর গাজীর ছেলে।
শুক্রবার (৩১ জুলাই) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে যশোর শহরের ঢাকা রোডের ইয়াকুবের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
আহতের পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে ধর্মতলা এলাকার সুলাইমান গাজীর ছেলে শাকিল গাজী, মানিক গাজী (৩৫), অজ্ঞাত পরিচয়ের মোল্লস (২৫) ও নাহিদ (২০) সংঘবদ্ধভাবে সুমনের ওপর হামলা চালায়। এ সময় তারা লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও স্বজনরা আহত সুমনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Read more