যবিপ্রবিতে ছাত্রলীগের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন ফেইসবুক থেকে নেওয়া

Share

যবিপ্রবি প্রতিনিধি:
আগামী তিন মাসের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শাখার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ফেইসবুক থেকে এই তালিকা নেওয়া হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে তানভীর ফয়সালকে আহ্বায়ক এবং সুশান্ত দাশ, মো. মেহেদী হাসান, গোবিন্দ মল্লিক, আশিক খন্দকার, আসিফ আহমেদ জিসান, আশিকুর রহমান, মনিরুল ইসলাম হৃদয়, মো. বেলাল হোসেন, মো. বিপুল শেখ, রায়হান রহমান রাব্বি, তামরুল ইসলাম, মো. রাজীব রাজু, ফয়সাল আহমেদ রকি, এস এম নাঈম হোসেন ও রাকিব হাসানকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে।
এ ছাড়া কমিটিতে মো. মামুন পারভেজ, মাহফুজুর রহমান সৌরভ ও রেদওয়ান আহমেদকে সদস্য করা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী তিন মাসের জন্য যবিপ্রবি শাখা ছাত্রলীগের এ আহ্বায়ক কমিটি দায়িত্ব পালন করবে।

Read more