যশোর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার দিঘিরপাড় গ্রামের বৃদ্ধ কৃষক আজগর আলীকে ভরণপোষণ না দেওয়া এবং হত্যাচেষ্টার অভিযোগে ছেলে মিন্টু বিশ্বাসের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, জমি নিজের নামে লিখে দিতে চাপ দিয়ে আসছিলেন মিন্টু। এতে রাজি না হওয়ায় গত ২৫ জুন বৃদ্ধ বাবার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান। আদালত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের জন্য অভয়নগর থানাকে নির্দেশ দিয়েছেন।
রিয়াজুল হত্যা মামলায় বাদ পড়া তিনজনকে আসামি করার আবেদন
অভয়নগরের ধলিরগাতী গ্রামের রিয়াজুল ইসলাম হত্যা মামলায় এজাহারে বাদ পড়া তিনজনকে আসামি করার আবেদন জানিয়ে আদালতে মামলা করেছেন নিহতের মা রূপভান।
আবেদনে বলা হয়েছে, হত্যাকাণ্ডে জড়িত থাকা সত্ত্বেও তিনজনের নাম মূল এজাহারে অন্তর্ভুক্ত হয়নি। আদালত বিষয়টি পরবর্তী আদেশের জন্য রেখেছেন।