আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে যশোরে ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Share

যশোর অফিস 
আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে যশোরে উদযাপিত হয়েছে ৭১ টেলিভিশনের ১৪ বছর পূর্তি ও ১৫ বছরে পদার্পণ। এ উপলক্ষে রোববার দুপুরে যশোর সার্কিট হাউসের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাবিরুল হক সাবু। তিনি বলেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ৭১ টেলিভিশন দেশের গণমাধ্যম অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, স্থানীয় সরকারের উপপরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল ইসলাম, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সান্তনু ইসলাম সুমিত, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান,প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম উদ দৌলা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান, লেখক-গবেষক ও প্রাচ্য সংঙ্গের প্রতিষ্ঠাতা বেনজিন খান, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহাবুবুল আলম লাভলু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদসহ গণমাধ্যমকর্মী, প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার শুভানুধ্যায়ীরা।
অনুষ্ঠানে ৭১ টেলিভিশনের যশোর অফিসের স্টাফ রিপোর্টার এস এম ফরহাদ আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি যশোরবাসীর উদ্দেশে ৭১ টেলিভিশনের শুভেচ্ছা বার্তাও পৌঁছে দেন।
বক্তারা বলেন,৭১ টেলিভিশন বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের মানুষের আস্থা অর্জন করেছে। গণমাধ্যমের ইতিবাচক বিকাশ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় চ্যানেলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
আলোচনা সভা শেষে কেক কেটে ৭১ টেলিভিশনের ১৪ বছর পূর্তি ও ১৫ বছরে পদার্পণ উদযাপন করা হয়।

Read more