যশোর অফিস
যশোরের কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়নের গৃহধরনগর গ্রামে সৎ ভাই ও চাচাতো ভাইদের বিরুদ্ধে জমি দখল এবং মুরগির খামার ভাঙচুরের অভিযোগ উঠেছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের এঘটনায় তার প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,গত ২৫ মে বেলা ৩টার দিকে গৃহধরনগর গ্রামের বাসিন্দা আবুল কাশেমের মালিকানাধীন জমি, মৎস্যঘের ও মুরগির খামারে হামলা ও ভাঙচুর চালানো হয়। একই সঙ্গে জমি জোরপূর্বক দখলের অভিযোগও করা হয়েছে।
এ ঘটনায় আবুল কাশেম বাদী হয়ে তার সৎ ভাই মহাতাপ সদ্দারসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে কেশবপুর থানা-এ লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে মহাতাপ সদ্দারকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যু হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে আবুল কাশেম বলেন, থানায় অভিযোগ দিয়েও তিনি কোনো প্রতিকার পাননি। পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।এর আগে ২০২৪ সালের ১ জুন ও ৮ জুলাই তাকে হত্যার হুমকি, গুমের ভয় দেখানো, জমি জবরদখলের চেষ্টা এবং তিন লাখ টাকা চাঁদা দাবির ঘটনাও ঘটে।
পরবর্তীতে তিনি যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।
আবুল কাশেমের বক্তব্য অনুযায়ী,জানা যায়, বিচারাধীন মামলা থাকা সত্ত্বেও অভিযুক্তরা গত ২৫ মে তার জমি, মৎস্যঘের ও মুরগির খামার দখল করে নেয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করে।
এ বিষয়ে তিনি বিজ্ঞ আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেন।