পূর্ব শত্রুতার জেরে বাবাকে কোপ দিতে গিয়ে ১১ মাসের শিশুকে কুপিয়ে জখম

Share

যশোর প্রতিনিধি 
যশোরের বাঘারপাড়ায় পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে কোপ দিতে গিয়ে ১১ মাস বয়সী এক শিশু আহত হয়েছে। রোববার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড় কুল্লা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত শিশু সাহাবীর হোসেন (১১ মাস) বড় কুল্লা গ্রামের আসাদুল ইসলামের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে প্রতিবেশী ইসমাইল (৪০) ও তার স্ত্রী রেক্সোনা (৩৫) আসাদুল ইসলামের ওপর হামলার চেষ্টা করে। এ সময় ধারালো কাচি দিয়ে আসাদুলকে কোপ দিতে গেলে সেই কোপ তার ছেলে সাহাবীর হোসেনের ডান পায়ে লাগে। এতে শিশুটি গুরুতরভাবে আহত হয়।
ঘটনার পর পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, ঘটনার বিষয়ে অভিযোগ পেলে। তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদেরবিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Read more