যশোর অফিস
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে কপোতাক্ষ লায়ন্স ক্লাবের উদ্যোগে একদিনব্যাপী ফ্রি ডায়াবেটিক চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ক্যাম্পটির উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কপোতাক্ষ লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন্স কাজী নাজির আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর কপোতাক্ষ লায়ন্স চক্ষু ও ডায়াবেটিস হাসপাতালের চেয়ারম্যান লায়ন্স অ্যাডভোকেট দেবাশীষ দাস এবং লায়ন্স অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সেক্রেটারি এহতেশাম উদ্দিন তাজু, লায়ন্স বাহাউদ্দিন, সফিকুল ইসলাম, এস আর রাহাত, এ এস এম মাহিনুল হক রিওন, কামাল উদ্দিন আহমেদ, সেলিম পারভেজ, হাসপাতালের পরিচালক মো. আমিরুজ্জামান, স্থানীয় প্রতিনিধি ডা. আবদুল আজিজ, মাসুদুর রহমান শামিম এবং সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. কামরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন যশোর কপোতাক্ষ লায়ন্স চক্ষু ও ডায়াবেটিস হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাদের মধ্যে ছিলেন ডা. রাফিয়া ইসলাম, ডা. নাহিদ পারভেজ, ডা. সিরাজুস সালেকিন, ডা. শিরিন সুলতানা মুক্তা এবং ডা. মীর ফয়জুল ইসলাম।
আয়োজকরা জানান, ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষের ডায়াবেটিস পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে তারা জানান।