যশোর প্রতিনিধি
যশোর শহরের উপশহর এলাকার কিসমত নোয়াপাড়ায় পারিবারিক কলহের জেরে এক নারী ছুরিকাঘাতে আহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহত বৃষ্টি (৩০) কিসমত নোয়াপাড়া এলাকার বাসিন্দা এবং নুরু শেখের মেয়ে। অভিযোগ রয়েছে, টাকা-পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে বড় বোন স্বপ্না (৩২)-এর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে স্বপ্না ছুরি দিয়ে বৃষ্টির ডান কাঁধে আঘাত করলে তিনি আহত হন।
পরে অভিযুক্ত বোন স্বপ্না নিজেই আহত বৃষ্টিকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রক্রিয়াধীন রয়েছে। এব্যাপারে জানতে চাইলে উপশহর ফাড়ির ইনচার্জ এসআই অলোক কুমার দে জানান এঘটনায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায় নাই।
যশোরে পারিবারিক কলহে বোনের ছুরিকাঘাতে নারী আহত
Share
Read more