বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে স্বপ্নতরী যশোরের ফল উৎসব

Share

যশোর অফিস
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে ফল উৎসবের আয়োজন করেছে সামাজিক সংগঠন ‘স্বপ্নতরী যশোর’। সংগঠনের বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার খালধার রোডের বরফ কল মোড়ে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম এটিএম আবুল বাশার সাইফুদ্দৌলা, মো. জাহিদুর রহমান, এনামুল আহসান এবং নাসরিন আক্তার।
সংগঠনের সভাপতি ওয়াদুদুর রহমান রানা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি পিন্টু মজুমদার, কোষাধ্যক্ষ শাহীনুর আক্তার মুন্নি, সদস্য আফ্রিদ আহমেদ, ওয়াজিফা ইয়াসমিন মিম, মামুন রনি ও নওশীন আহমেদসহ অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে অতিথিরা বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের মায়েদের মাঝে বিভিন্ন ধরনের মৌসুমি ফল বিতরণ করেন। এ সময় বক্তারা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাদ্যের গুরুত্ব তুলে ধরেন এবং সমাজের সকল স্তরের মানুষকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বপ্নতরী যশোরের উপদেষ্টা নুরুল আরিফিন।

Read more