শহিদ জয়,যশোর:যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. রাজিবুল ইসলাম পূর্ববর্তী সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করেন এবং চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন উপস্থাপন করেন। পরে জেলার বিভিন্ন ইউনিট ও থানায় কর্মরত পুলিশ সদস্যরা তাদের সুবিধা-অসুবিধা এবং কল্যাণসংক্রান্ত বিষয় পুলিশ সুপারের কাছে তুলে ধরেন।
পুলিশ সুপার সদস্যদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং কয়েকটি বিষয়ে তাৎক্ষণিক সমাধানের নির্দেশনা প্রদান করেন। সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার ৩৩ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।
এছাড়া যশোর জেলা পুলিশে কর্মরত একজন পুলিশ সদস্যকে অবসরজনিত (পিআরএল) বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
সভা পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. রাজিবুল ইসলাম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেন, জেলার সার্কেল কর্মকর্তাগণ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ মাসুম খান, যশোর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মাফুজুর রহমান, যশোর ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর সুজন কুমার মন্ডলসহ পুলিশ হাসপাতালের চিকিৎসক, আরআই পুলিশ লাইন্স, ডিআইও-১, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, প্রশাসনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।