যশোর প্রতিনিধি
যশোর শহরে চেতনা নাশক ওষুধ প্রয়োগ করে এক ইজিবাইক চালককে অচেতন করে তার ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে যশোর কোতোয়ালি থানার ঘোপ সেন্ট্রাল রোডের রাজুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ইমরান হোসেন (৩৫) ঘোপ নোয়াপাড়া রোড এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ইজিবাইক চালক। জানা যায়, দুর্বৃত্তরা কৌশলে তাকে চেতনা নাশক ওষুধ খাইয়ে অচেতন করে তার ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।
পরে পথচারী মিলন নামের এক ব্যক্তি রাজুর মোড় এলাকায় ইমরানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। তিনি দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
বর্তমানে ইমরান হোসেন যশোর জেনারেল হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে এবং ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
যশোরে চেতনা নাশক ওষুধ খাইয়ে ইজিবাইক ছিনতাই, হাসপাতালে চালক
Share
Read more