যশোরের অভয়নগরে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা – আটক ৩ 

Share

যশোর প্রতিনিধি
যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামেরে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত ১টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত রিয়াজ হোসেন ওই ইউনিয়নের ধলিরগাতী গ্রামের মনসুর আলীর ছেলে। তার বিরুদ্ধে অভয়নগর থানায় ডাকাতি, ছিনতাই, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রিয়াজ হোসেন একজন সন্ত্রাসী প্রকৃতির যুবক ছিলেন। মাদকের সঙ্গেও তার সংশ্লিষ্টতা ছিল। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কে বা কারা ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রিয়াজকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রাখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. মোহাম্মদ সবুজ বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে রিয়াজ হোসেন নামে এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
এ ব্যাপারে বুধবার সকালে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
জানতে চাইলে অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, ‘দুর্বৃত্তদের গণপিটুনিতে  রিয়াজ হোসেন নামের ব্যক্তি নিহত হয়েছে। নিহত রিয়াজুল একাধিক মামলার আসামি ।  তার বিরুদ্ধে অভয়নগর থানায় ডাকাতি, ছিনতাই ও মাদকের ৬টি মামলা রয়েছে।
 মরদেহের সুরতহাল সম্পন্ন শেষে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এক প্রশ্নের জবাবে ওসি বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
তদন্তের স্বার্থে এই মুহূর্তে নাম প্রকাশ করা সম্ভব হচ্ছেনা।

Read more