যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুরগি খামারির মৃত্যু

Share

যশোর প্রতিনিধি 
যশোর সদর উপজেলার চাঁচড়া গোয়ালদা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোক্তার মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ জুন) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কোতোয়ালি থানাধীন গোয়ালদা চাঁচড়ায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোক্তার মিয়া চাঁচড়া ইউনিয়নের বাসিন্দা এবং মৃত আশরাত মিয়ার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, মোক্তার মিয়া নিজের বাড়ির মুরগির খামারে বিদ্যুতের লাইট সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Read more