যশোর প্রতিনিধি
যশোর শহরের শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
ডিবি সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) রাত ১০টা ৫৫ মিনিটের দিকে কোতয়ালী মডেল থানার শংকরপুর যশোর কলেজ রোড এলাকার হোসেন মোল্লার বাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থানরত এক সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ডিবি সদস্যরা তাকে আটক করেন।
আটক ব্যক্তি হলেন কাজীপাড়া এলাকার মো. রাহাত হোসেন (৩০)। তিনি মো. জাকির হোসেনের ছেলে।
পুলিশ জানায়, রাহাতের কাছ থেকে একটি দেশীয় বিশেষ কায়দায় তৈরি চাইনিজ কুড়াল, তিনটি বার্মিজ চাকু, একটি হাসুয়া এবং চাইনিজ কুড়াল তৈরির কাজে ব্যবহৃত চারটি ধারালো লোহার পাত উদ্ধার করা হয়েছে।
ডিবির দাবি, আটক রাহাত দীর্ঘদিন ধরে দেশীয় অস্ত্র প্রদর্শন করে যশোর শহর ও আশপাশের এলাকায় ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র ও ছিনতাইসহ মোট চারটি মামলা রয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার (১৬ জুন) তাকে আদালতে পাঠানো হয়েছে।
যশোরে ডিবির অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১
Share
Read more