যশোর প্রতিনিধি:
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে এক ভারতীয় নাগরিকসহ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৫ জুন) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সীমান্তের বড়আচড়া এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ৩ বোতল বিদেশি মদ, ১১টি মোবাইল ফোন এবং নগদ ১৪ হাজার ৭৫০ টাকা জব্দ করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৫৭ হাজার ৩২৪ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের মাধ্যমে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
যশোর সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় নাগরিকসহ মাদক ও চোরাচালানি মালামাল আটক
Share
Read more