যশোর প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার ছোট বসন্তপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার পরপরই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আজ সোমবার (১৫ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন।
আটককৃতরা হলেন উপজেলার নিজামপুর ইউনিয়নের চান্দুড়িয়া ঘোপ গ্রামের হাসিব আল হাসান (১৯), ছোট বসন্তপুর গ্রামের আব্দুর রহমান ইমন (২৪) এবং মেহেদি হাসান টুটুল (২৫)। অপর দুই আসামি আব্দুল্লাহ আল মামুন (২৬) ও ইমন (২৪) বর্তমানে পলাতক রয়েছেন।
ওসি মারুফ হোসেন জানান, গত ১২ জুন দিবাগত রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে বের হন ভুক্তভোগী নারী। এসময় একই গ্রামের আব্দুর রহমান ইমন, মেহেদি হাসান টুটুলসহ ৫জন তাকে ভয়ভীতি দেখিয়ে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরে ভুক্তভোগী শার্শা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওসি আরো জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে। এপর রোববার রাতে অভিযান চালিয়ে তিন আসামিকে আটক করা হয়। আজ সোমবার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
যশোরের শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ জন গ্রেফতার
Share
Read more