যশোরে জমি বিরোধে স্বামী-স্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে আহতের অভিযোগ

Share

যশোর প্রতিনিধি 
যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের দায়তলা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক দম্পতিকে দা দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
রোববার (১৪ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন খোকন সরদার (৫০) ও তার স্ত্রী শেফালী বেগম (৪৫)। তারা দায়তলা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের লোকজন দা দিয়ে খোকন সরদার ও শেফালী বেগমের মাথায় কোপ দেয় এবং লাঠি দিয়ে মারধর করে বলে অভিযোগ করা হয়েছে।
আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শেফালী বেগম মহিলা সার্জারি ওয়ার্ডে এবং খোকন সরদার পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।
এ ঘটনায় মেহেদী, মোমিন সরদার, আবুল হাশেম সরদার ও মোহাম্মদ আলী সরদারের বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত ও আহতরা সবাই ফতেপুর ইউনিয়নের দায়তলা গ্রামের বাসিন্দা।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

Read more