যশোর জেনারেল হাসপাতালে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে যুবক আটক মানবতা মুক্তি

Share

যশোর প্রতিনিধি 
যশোর সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ।
রোববার (১৪ জুন) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে যশোর সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তি সুমন (২৫), তিনি যশোর শহরের বিরামপুর ১ নম্বর ওয়ার্ড এলাকার বাবু দেবনাথের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, সুমন দীর্ঘদিন ধরে যশোর সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে হাসপাতালের বাইরে থাকা কয়েকটি বেসরকারি ক্লিনিকে স্থানান্তর করতেন। এ সময় তিনি রোগীদের কাছ থেকে অর্থও আদায় করতেন বলে অভিযোগ রয়েছে।
বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে এলে তারা হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্যদের অবহিত করেন। পরে পুলিশ তাকে আটক করে হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে নিয়ে যায়।
হাসপাতাল তত্ত্বাবধায়ক ডাক্তার হোসেন সাফায়েত জানিয়েছে, আটক ব্যক্তি প্রথম বারের মতো মানবতার কারনে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Read more