যশোর রামনগরে শিশুদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ

Share

যশোর অফিস 
বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ নম্বর রামনগর ইউনিয়নের সেক্রেটারি মুন্সি নাজমুলের উদ্যোগে ১ নম্বর ওয়ার্ডের ৫০ জন শিশুর মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ৮টায় শ্রীকান্তনগর গ্রামের গোবিন্দ মোড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিটি শিশুকে একটি করে ব্যাডমিন্টন র‌্যাকেট ও দুটি করে কর্ক উপহার দেওয়া হয়।
স্থানীয় ইউনিটের সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সি নাজমুল। এ সময় আরও উপস্থিত ছিলেন তবিবুর রহমান, আব্দুল ওয়াদুদ, হাবিবুর রহমান, ইকবাল হোসেন, হাসান আল বান্না, স্থানীয় মসজিদের ইমাম আলমগীর হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলার সামগ্রী পেয়ে শিশুদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। অনুষ্ঠানে মুন্সি নাজমুল বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। একটি সুখী, সমৃদ্ধ ও আদর্শ বাংলাদেশ গড়তে হলে শিশুদের নৈতিক ও মানসম্মত শিক্ষার পাশাপাশি সুশিক্ষায় গড়ে তুলতে হবে।”
তিনি অভিভাবকদের প্রতি সন্তানদের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনের আহ্বান জানান এবং শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে শিশুদের হাতে খেলাধুলার সামগ্রী তুলে দেওয়া হয়। এতে এলাকাবাসী উদ্যোগটির প্রশংসা করেন।

Read more