যশোর অফিস
যশোরের চৌগাছা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ওয়ার্ড যুবলীগের সভাপতি আশরাফ হোসেনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ জুন) দিবাগত রাত আনুমানিক পৌনে একটার দিকে উপজেলার ফুলসারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি। তিনি উপজেলার চুটারহুদা গ্রামের ফজলুল হকের ছেলে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানিয়েছেন, নাশকতার ঘটনায় ইন্ধন ও সম্পৃক্ততার অভিযোগে তাকে আটক করা হয়েছে। ২০২৫ সালে চৌগাছাই থানায় দায়ের করা নাশকতা মামলার আসামি। বুধবার তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।