যশোরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা আটক

Share

যশোর প্রতিনিধি 
যশোরের চৌগাছা উপজেলায় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আজাদ রহমান খান এবং পৌর ছাত্রলীগ নেতা সৌরভ রহমান বিপুল।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, আজাদ রহমান খান একটি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। একই মামলার তদন্তের অংশ হিসেবে সন্দেহভাজন হিসেবে সৌরভ রহমান বিপুলকে আটক করা হয়েছে।
আটকের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Read more