বেনাপোল সীমান্তে পুশইন চেষ্টা ব্যক্তিদের শূণ্যরেখা থেকে সরিয়েছে বিএসএফ

Share

যশোর প্রতিনিধি 
বেনাপোল সাদিপুর সীমান্তে পুশইন চেষ্টা ব্যক্তিদের শূণ্যরেখা থেকে সরিয়েছে বিএসএফ। বুধবার ভোররাতে শূন্যরেখার ভারতীয় ভূখন্ড থেকে ১৫ জনের ঐ দলকে সরিয়ে নেওয়া হয়। এদিন সকালে সীমান্তে বিজিবি ড্রোন উড়িয়েও তাদের উপস্থিতি দেখা যায়নি।
এদিকে পুশইন চেষ্টা প্রতিহত করতে সীমান্তে মোতায়েনকৃত বিজিবির অতিরিক্ত সদস্য প্রত্যাহার করা হয়েছে। বিভিন্ন বাঙ্কার থেকেও বিজিবি সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে সীমান্তে বিজিবির স্বাভাবিক টহল অব্যহত রয়েছে।
গত রবিবার (৩১ মে) গভীর রাতে বেনাপোল সাদীপুর সীমান্তের ওপারে ভারতের হরিদাসপুর এলাকায় রাতের আধারে তিনটি ট্রাকে করে দেড় শতাধিক মানুষকে জড়ো করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। এরপর সীমান্তের আলো নিভিয়ে নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ১০/১২ জনকে শূণ্য রেখায় ঠেলে পাঠায় বিএসএফ। এ সময় যশোর ৪৯ ব্যাটালিয়নের টহল দলের বিজিবি সদস্যরা তাদের আটকে দেয়। ঘটনার পর থেকে তাদের মানবেতর জীবনযাপন করতে দেখা যায় সীমান্তে।
বর্তমানে সীমান্তের ভারতীয় অংশে আরও শতাধিক মানুষকে অবস্থান করিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, পুশইন প্রচেষ্টা ব্যর্থ করা হয়েছে। সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সাধারণ টহল অব্যাহত রয়েছে

Read more