ঈদ ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

Share

যশোর অফিস 
ঈদের ছুটি শেষে আজ সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯টা থেকে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল-পেট্রোপোল বন্দরে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
বন্দর ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,ঈদের ছুটির কারণে কয়েকদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীরা পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছেন। সকাল থেকে উভয় দেশের কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, সিঅ্যান্ডএফ এজেন্ট এবং পরিবহন সংশ্লিষ্ট কর্মীরা স্বাভাবিক কার্যক্রমে অংশ নেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, অদ্যাবধি বেনাপোল বন্দর দিয়ে ২টি আমদানিকারক ট্রাক এবং ৩টি রপ্তানিকারক ট্রাক পণ্য নিয়ে যাতায়াত করেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, দিনের বাকি সময়ে আমদানি-রপ্তানির পরিমাণ আরও বৃদ্ধি পাবে এবং বন্দরের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠবে।

Read more