যশোর সীমান্তে কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার আটক ১

Share

যশোর প্রতিনিধি
যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চকলেট, কসমেটিকসসহ বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (২৭ মে) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় পৃথক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, অভিযানে ভারতীয় ৮৫টি শাড়ি, ১৪৮, ১ হাজার ৭৪২টি বিভিন্ন ধরনের চকলেট, ৯৩ কেজি ফুসকা, ১২২টি খাদ্যসামগ্রী এবং ১ হাজার ৫৬১টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১৫ লাখ ৯৫ হাজার ৩৯০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

Read more