যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার ফরিদপুর এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে হাসুয়ার আঘাতে নারীসহ তিনজন আহত হয়েছেন। সোমবার এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- এনামুল (৪৫), তার স্ত্রী মরিয়ম (৩৬) এবং আশরাফুল (৩৪)। তারা সবাই ফরিদপুর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়িতে চাচাতো ভাইদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কামারুল (৩৩), ওবায়দুল (৩৮), অনিক (১৯) ও প্লাবন (১৯) নামে অভিযুক্তরা হাসুয়া দিয়ে এনামুল ও মরিয়মকে কুপিয়ে জখম করে। এছাড়া আশরাফুলকেও মারধর করে আহত করা হয়।
পরে পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতাল-এ ভর্তি করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
যশোরে পারিবারিক বিরোধে হাসুয়ার কোপে আহত ৩
Share
Read more