যশোরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২

Share

যশোর প্রতিনিধি 
যশোর শহরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুইজন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে কোতয়ালী মডেল থানাধীন খালধার রোড নিকেরীপাড়া এলাকায় রকির দোকানের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন খালধার রোড কদমতলা এলাকার মুরাদের ছেলে রাব্বী (১৮) এবং পশ্চিম বারান্দীপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে আব্দুল কুদ্দুস (৩০)।
জানা যায়, মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে দুইজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে আহতরা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Read more