নিজস্ব প্রতিবেদক: স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মাত্র ১২০ টাকা ফি প্রদান করে নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে যশোর জেলা থেকে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ৫২ জন মেধাবী প্রার্থী।
রোববার (২৪ মে ২০২৬) সকাল ৯টায় যশোর পুলিশ লাইন্সের ড্রিল শেডে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেন যশোর জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। সব ধাপ শেষে বিকেল ৪টায় প্রাথমিকভাবে উত্তীর্ণ ৫২ জন প্রার্থীর ফলাফল প্রকাশ করা হয়।
ফলাফল ঘোষণাকালে পুলিশ সুপার বলেন, “স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে সম্পূর্ণ নিরপেক্ষভাবে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। যারা প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন তারা সবাই নিজেদের মেধা ও যোগ্যতার মাধ্যমেই নির্বাচিত হয়েছেন।”
তিনি উত্তীর্ণ সকল প্রার্থীকে অভিনন্দন জানান এবং যারা এবার উত্তীর্ণ হতে পারেননি তাদের ভবিষ্যতে আরও ভালো প্রস্তুতি নিয়ে পুনরায় চেষ্টা করার আহ্বান জানান।
এসময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
যশোরে স্বচ্ছ নিয়োগে টিআরসি পদে প্রাথমিকভাবে নির্বাচিত ৫২ মেধাবী প্রার্থী
Share
Read more