যশোর প্রতিনিধি
যশোরে যাত্রীবেশে টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে হাসান চৌধুরী (৬১) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ। তিনি চট্টগ্রামের ভূজপুর থানার বাসিন্দা। অভিযোগে জানা যায়, কিরামত আলী নামে এক কৃষক গরু বিক্রির ৫ লাখ ৮০ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
যশোরে অজ্ঞান পার্টির সদস্য আটক
Share
Read more