যশোর অফিস
যশোর সদর উপজেলার চাউলিয়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলেসহ দুইজন আহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন হোসেন আলী (৮০) ও তার ছেলে নাছি (৪০)। তারা যশোর সদরের থানার চাউলিয়া গ্রামের বাসিন্দা। আহতদের উদ্ধার করে পরিবারের সদস্যরা যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শনিবার সকালে নিজ বাড়িতে হোসেন আলী ও তার ছেলে নাছির ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এসময় পল্টু (৫০), টিপু (২৫), সাইফুল (২৭) ও মাহবুব (৪০) নামে অভিযুক্তরা বাঁশ ও রড দিয়ে তাদের মারধর করে গুরুতর জখম করে।
অভিযুক্তদের মধ্যে টিপু ও সাইফুল বাবর আলীর ছেলে। তাদের বাড়ি যশোর সদর উপজেলার গোপালপুর এলাকায়।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।