যশোর প্রতিনিধি
যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালে তিনি মারা যান।
নিহত মজিদ মন্ডল ওরফে মান্দার (৮০) চৌগাছা উপজেলার ষোলআ বাজার এলাকার মৃত হোসেন মন্ডলের ছেলে।
জানা যায়, গত সোমবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে চৌগাছা থানার ষোলআ বাজার এলাকায় পাকা রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার একটি পা ভেঙে যায়।
পরে স্থানীয় ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২০ মে) দুপুর ১২টা ২০ মিনিটে তিনি মারা যান।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের চিকিৎসাধিন অবস্থায় মৃ/ত্যু
Share
Read more