বিশেষ প্রতিনিধি
যশোর শহরতলীর ঝুমঝুমপুর এলাকার একটি ভাড়া বাসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মাদক সেবন, মাদক বিক্রি ও অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, তারা এলাকায় একটি শক্তিশালী “মাদকের নেটওয়ার্ক” গড়ে তুলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে।
অভিযোগ রয়েছে, গভীর রাত থেকে ভোর পর্যন্ত এবং দিনের বেলাতেও ওই বাসায় বহিরাগত নারী-পুরুষের আনাগোনা দেখা যায়। এতে এলাকার সামাজিক পরিবেশ ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে দাবি স্থানীয়দের। কয়েকবার বাড়ির মালিকপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে।
এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে উল্টো অভিযোগকারীদের পরিচয় জানতে চান। অন্যদিকে বাড়ির মালিকের ছেলে জানান, অভিযুক্তদের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠেছে এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
এ বিষয়ে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, অভিযোগ সত্য প্রমাণিত হলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যশোরে দম্পতির বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ
Share
Read more