বিপিএইচসিডিএ যশোর শাখার দপ্তর সম্পাদক নির্বাচিত, মনিরুল ইসলামকে শুভেচ্ছা

Share

যশোর অফিস  বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ) যশোর শাখার দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মাতৃসেবা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম। এ উপলক্ষে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

গত ১৩ মে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ২০২৬-২০২৯ মেয়াদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমার আগে আমরা’র উপদেষ্টা এবং যশোর ইউনিটি ক্লাবের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সহকর্মীরা আশা প্রকাশ করে বলেন, তার নেতৃত্ব ও অভিজ্ঞতায় বিপিএইচসিডিএ যশোর শাখার কার্যক্রম আরও গতিশীল হবে।

Read more